
ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব শামীমা পারভিন পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায়, বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই(নিঃ) শেখ মাসুদ আল মামুন সংগীয় অফিসার ও ফোর্সসহ সাভার মডেল থানাধীন আমিন বাজার এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ সাব্বির আহম্মেদ ওরফে রাকিবুল ইসলাম সাব্বির (২২),পিতা- মোঃ ফোরকান সিকদার ,মাতা-রোকসানা আক্তার, সাং-পিপড়াখালী, থানা- মির্জাগঞ্জ, জেলা-পটুয়াখালী, এ/পি সাং-বাড়ী নং-৪৮৭/২, মিরপুর-১৩ (জহির সাহেবের বাড়ীর ভাড়াটিয়া), থানা-কাফরুল, জেলা-ডিএমপি,ঢাকাকে ০৬ (কেজি) গাঁজাসহ যাহার মূল্য অনুমান ১,৮০,০০০/- (এক লক্ষ আশি হাজার) টাকা গ্রেফতার করেন।
উল্লেখ্য যে, বর্ণিত আসামী মোঃ সাব্বির আহম্মেদ ওরফে রাকিবুল ইসলাম সাব্বির (২২) এর বিরুদ্ধে ২টি মাদক দ্রব্য আইনে মামলা রয়েছে।
ধৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।



