ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ শ্রমিকরা কাজে যোগ না দিয়ে মহাসড়কে অবস্থান নেওয়ায় এ অচলাবস্থার সৃষ্টি হয়

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বেতন বৃদ্ধির দাবিতে বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের মৌচাকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মৌচাকের আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেওয়ায়  অচলাবস্থার সৃষ্টি হয়।
এদিকে, গাজীপুর মহানগরীর কোনাবাড়ী, জরুন এলাকায় ইসলাম ও স্ট্যান্ডার্ড গার্মেন্টেসের শ্রমিকরা কারখানায় প্রবেশ না করে আশেপাশে অবস্থান করছেন। কোনাবাড়ীর এম এম নীট ওয়্যার লিমিটেড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, কালিয়াকৈর উপজেলার মৌচাক এলকার বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা সকালে কারখানায় যান।
তারা কাজে যোগ না দিয়ে বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করে। পরে কর্তৃপক্ষ কারখানা ছুটি দিলে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবস্থান নিলে যানচলাচল বন্ধ হয়ে যায়। বর্তমানে মৌচাক ও আশপাশের বেশ কয়েকটি কারখানায় ছুটি দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন