ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয়ের সুনির্দিষ্ট দিক-নির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) জনাব মোঃ মেহেদী হাসান মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে তজুমদ্দিন থানা পুলিশের একটি চৌকস টিম বিশেষ অভিযান পরিচালনা করে একটি সক্রিয় গরু চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে।
গত ২৪-০৪-২০২৬ তারিখ দিবাগত রাত আনুমানিক ০৩:১০ ঘটিকায় তজুমদ্দিন থানাধীন বালিয়াকান্দি সাকিনের ২নং ওয়ার্ডস্থ বালিয়াকান্দি থেকে চৌমহনী বাজার রোডের জনৈক আলমগীর হোসেনের ফার্মেসির সামনে পাঁকা রাস্তার উপর থেকে আসামিদের গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে:, ০৫টি চোরাই গরু, অবৈধভাবে তৈরি ৩টি জালিয়াতি রশিদ, শশীগঞ্জ বাজার হতে সংগৃহীত খাজনা আদায়ের ২টি রশিদ বই।
গ্রেফতারকৃত আসামি:
১. মোঃ মোশারফ হোসেন মহসিন (৪৮), ২. মোঃ মাকসুদ (৩৫), ৩. মোঃ রেজাউল (৪৫), ৪. মোঃ বাচ্চু (৩২), ৫. মোঃ সালাউদ্দিন (৪৮) সর্বথানা- তজুমদ্দিন, জেলা-ভোলা।
এ সংক্রান্তে তজুমদ্দিন থানার মামলা নং-১০, তারিখ-২৫/০৪/২০২৬ খ্রিঃ, ধারা-৪১৩/৪১৪ পেনাল কোড রুজু করা হয় এবং আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।




