
রাজশাহীর তানোরে অসহায় দুই নারীর দীর্ঘদিনের ভোগদখলীয় বসতভিটার জমি কৌশলে নিজের নামে খারিজ করে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। নিজের পৈত্রিক ভিটা রক্ষায় সহকারী কমিশনার (ভূমি) বরাবর খাজনা-খারিজ বন্ধের লিখিত আবেদন করেছেন ভুক্তভোগী ওই নারী।
মঙ্গলবার (২৫ নভেম্বর) তানোর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে আবেদনটি দাখিল করেন তিনি।
আবেদনকারী মোসাঃ আমেনা মোসাঃ মোমেনা পিতা মৃত বাহার মুল্লা, গ্রাম- কৃষ্ণপুর, ডাকঘর- কামারগাঁ, উপজেলা- তানোর, জেলা- রাজশাহী।
আবেদনে তিনি উল্লেখ করেন, জাল দলিল নং- ২৫৩, তারিখ ০১/০২/১৯৯৭-এর সুরে বণ্টন আবেদন মূলে তিনি তার পিতা মৃত বাহার মুল্লার সূত্রে প্রাপ্ত সম্পত্তিতে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। বর্তমান রেকর্ডেও তার নাম রয়েছে।
অভিযোগকারীর দাবি, বিবাদী মোঃ হাসান মুল্লা, পিতা মৃত জসিম উদ্দিন মুল্লা, গ্রাম- মালশিরা উপজেলা- তানোর, গোপনে ওই জমি নিজের নামে বণ্টন ও খারিজ করে নেওয়ার জন্য দৌড়ঝাঁপ শুরু করেছেন। এতে তার বসতভিটা হারানোর শঙ্কায় পড়েছেন তিনি।
ভুক্তভোগী আমেনা বলেন, “এই জমিটুকুই আমার শেষ সম্বল। বাবার ভিটায় আমি বসবাস করে আসছি। প্রতিপক্ষ নানা কৌশলে জমিটি দখল করে নিতে চাচ্ছে। আমি এর প্রতিকার চাই।”
এ অবস্থায় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত তদন্ত করে ওই জমির খাজনা ও খারিজ কার্যক্রম বন্ধের জোর দাবি জানিয়েছেন, যাতে প্রতিপক্ষ কোনোভাবেই জমিটি হাতিয়ে নিতে না পারে।
তফসিলভুক্ত সম্পত্তি:
জেলা- রাজশাহী, থানা/উপজেলা- তানোর, মৌজা- মালশিরা, জে.এল নং- ১৮৪
মৌজা জে-এল নং খতিয়ান নং (আর.এস) দাগ নং জমির রকম পরিমাণ
মালশিরা ১৮৪ ১৫৩, ২২৯, ১৮৮, ১৫৭, ১৩৬, ২৫, ১৮, ৮৭, ১৭, ৪৯, ১১৯২০৫ ১৫৪৮ বাড়ি ০০.১৪ শতাংশ
— — — — — —
আবেদনকারী আশা প্রকাশ করেন, ভূমি অফিস সঠিক তদন্তের মাধ্যমে একজন অসহায় নারীর বসতভিটা রক্ষায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।





