তানোরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ

রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আজিজপুর বাজারে ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাতের কোনো এক সময় এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
ঘটনাটি জানাজানি হওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। রাতের আঁধারে এই অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এ ঘটনার জন্য আওয়ামী লীগের দুর্বৃত্তদের দায়ী করেছেন। তবে এ অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের কোনো নেতার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এ বিষয়ে কলমা ইউপি বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা নেই, প্রয়োজন হলে কঠোর হবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বললেন, দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা নেই। তিনি