![Logo]()
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৬, ১২:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৯, ২০২৬, ৫:৩৫ এ.এম
তারাকান্দা উপজেলা এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ময়মনসিংহ জেলাধীন তারাকান্দা উপজেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
গত ৮ নভেম্বর ২০২৬ তারিখে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির ময়মনসিংহ জেলা আহ্বায়ক কমিটির পক্ষ থেকে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত কমিটিতে মাসুদ রানাকে আহ্বায়ক এবং মো. ইউনুস শেখকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফুয়াদ খান ও মো. মাহবুবুল আলম। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন হাবিবুর রহমান, মাসুদ রানা, ফজল উদ্দিন ও মোজাফফর হোসেন।
সিনিয়র যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সদস্য সচিব লিটন মিয়া, আব্দুল্লাহ আল বাকী ও বিন ওয়াজেদ। সাংগঠনিক সম্পাদক মামুন মণ্ডল, সহ-সাংগঠনিক সম্পাদক মানিক মিয়া খান ও রোমান হাসান হৃদয়, দপ্তর সম্পাদক মোমেন সরকার এবং জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রমজান আলী।
এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন মো. ইব্রাহিম, রাসেল পারভেজ, রাকিবুল ইসলাম ও ইকবাল হাসান।
জেলা আহ্বায়ক কমিটির অনুমোদনপত্রে উল্লেখ করা হয়, আংশিক আহ্বায়ক কমিটিকে আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা কমিটির কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন এ কমিটির মাধ্যমে তারাকান্দা উপজেলায় জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট নেতাকর্মীরা।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.