বৃহস্পতিবার,২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

তালমা নাজিমুদ্দীন উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

নতুন দিনের নতুন আলো, নতুন আশা আর সম্ভাবনার বার্তা নিয়ে আবারও আমাদের মাঝে এসেছে বাংলা নববর্ষ ১৪৩৩।

ফরিদপুর জেলার নগরকান্দা থানার তালমা নাজিমুদ্দীন উচ্চ বিদ্যালয়ের আয়োজনে আনন্দঘন ও বর্ণাঢ্য পরিবেশে উদযাপিত হলো বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ।

বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, সম্মানিত শিক্ষক-শিক্ষিকা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পুরো আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা থানার নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়।

বর্ণিল আনন্দ শোভাযাত্রা, মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ঐতিহ্যবাহী আয়োজনের মাধ্যমে বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকা রূপ নেয় এক আনন্দময় মিলনমেলায়।
সব শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এ উৎসবকে দিয়েছে ভিন্ন এক মাত্রা।

বাংলা নববর্ষ সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি—এই কামনা রইল।

সবাইকে জানাই পহেলা বৈশাখের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন