![Logo]()
প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৬, ৫:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৬, ৯:২৬ এ.এম
তিতাসে বেগম রোকেয়া গার্লস স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও সংবর্ধনা
কুমিল্লার তিতাস উপজেলার আসমানিয়া বাজারে অবস্থিত স্বনামধন্য বেগম রোকেয়া গার্লস স্কুল এন্ড কলেজে ২৬ সেপ্টেম্বর শনিবার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার পাশাপাশি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জানানো হয়।
প্রতিষ্ঠানের সভাপতি মোঃসেলিম সরকারের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক গোলাম কিবরিয়া ও নারান্দিয়া কলিমিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হোসেন আলী মাস্টারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাশার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "এই প্রথম আমি কুমিল্লার বাইরে কোনো প্রোগ্রামে অংশ নিতে এসেছি। আমি মনে করি এই প্রোগ্রামটি অত্যন্ত প্রয়োজনীয়, তাই আমি এখানে এসেছি।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ও শিক্ষক পরিষদের সম্পাদক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান, কমলনগর (লক্ষ্মীপুর) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়া, তিতাস উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. খাজা মাইনউদ্দিন এবং তিতাস উপজেলার একাডেমিক সুপারভাইজার মোসা. সারজিনা আক্তার।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা থেকে আগত মোটিবেশনাল স্পিকার ও ট্রেইনার মো. মোয়াজ্জেম হোসেন, বেগম রোকেয়া গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রোমেন এবং সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন মাসুম।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সাবেক সফল চেয়ারম্যান বিপি আক্তারুজ্জামান সরকার, ডা. গোলাম মহিউদ্দিন জিলানী, হাজী আবদুল বাতেন সরকার, জুনাব আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক হুমায়ুন কবির,সমাজসেবক মো.নজরুল ইসলাম এবং আবদুর রহিম মুন্সী।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে অত্র স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের অংশগ্রহণে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.