দর্শনায় শিবিরের শহীদ রফিকুল ইসলামের (১৩তম) শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

দামুড়হুদা উপজেলার দর্শনা থানার দর্শনা পৌর ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে দর্শনা হল্ট স্টেশনে
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের স্থানীয় শহীদ রফিকুল ইসলামের ১৩ তম শহীদ দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আওয়ামী দুঃশাসনে ২০১৩ সালে ১০ ই অক্টোবর তৎকালীন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেনের মুক্তির দাবিতে দর্শনায় একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি দর্শনা হল্ট স্টেশনের কাছাকাছি পৌঁছলে তৎকালীন দর্শনা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নির্দেশে পুলিশের একটি টিম মিছিলের পিছন দিক থেকে অতর্কিত হামলা শুরু করে এবং মিছিলের উপর গুলি বর্ষণ করে। ফলে ঘটনাস্থলেই রফিকুল ইসলাম মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।
আজ শনিবার (১০ ইং অক্টোবর) মাগরিবের নামাজের পর সন্ধ্যা ৬.৩০ মিঃ সময় দর্শনা অল স্টেশনে শহীদ রফিকুল ইসলামের ১৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের থানা সভাপতি, সেক্রেটারি, পৌর সভাপতি, দর্শনা পৌর জামায়াতের আমির সাইফুল ইসলাম অপু, সেক্রেটারি দবির উদ্দিন, তানজিল সড়ক সংগঠনের ভিন্ন পর্যায়ের নেতা কর্মীবৃন্দ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

খারাপ ফলাফল করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনার নির্দেশ শিক্ষামন্ত্রীর

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে