![Logo]()
প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৫, ২০২৬, ৪:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৪, ২০২৬, ৯:১১ এ.এম
দাউদকান্দিতে পুলিশের অভিযানে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার ৫
কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক সদস্য, চুরি ও মারামারি মামলার আসামিসহ সর্বমোট ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (০৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দাউদকান্দি মডেল থানা পুলিশ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে ও দিক-নির্দেশনায় থানা পুলিশের পৃথক টিম এলাকা জুড়ে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের নেতৃত্ব দেন এসআই রবিউল ইসলাম, এসআই মনির হোসেন, এসআই অধীর চৌধুরী এবং এসআই ইসমাইল হোসেনসহ সঙ্গী অফিসার ও ফোর্স।
গ্রেপ্তারকৃতরা হলেন— নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য চরচারিপাড়া গ্রামের সাফায়েত মিয়ার ছেলে আল আমিন (৪৩); চুরি মামলার আসামি উত্তর নছরুদ্দিন গ্রামের মোহাম্মদ মজিবুর রহমানপ্রধানের ছেলে মোহাম্মদ রানা (৪৫); মারামারি মামলার আসামি মারুকা ইউনিয়নের কাটারাপাড়া গ্রামের মৃত আলী আহাম্মদের ছেলে মোঃ রিপন মিয়া (৩৮)।
এছাড়া পুলিশ আইনের ৩৪ ধারায় গ্রেপ্তার করা হয়েছে পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডের তুজারভাঙ্গা এলাকার হাজী মোঃ দাদন মিয়ার ছেলে সাইদ হাসান বাবু (৩৮) এবং একই এলাকার খোকন মিয়ার ছেলে ইব্রাহিম হোসেন ওরফে হিমেল (২৩)-কে।
বিষয়টি নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানার পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামীদেরকে পৃথক মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.