প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৮, ২০২৬, ১:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৬, ২০২৬, ১০:৪৫ এ.এম
দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার
কুমিল্লা জেলার দাউদকান্দি মডেল থানা পুলিশের অভিযানে ৭ (সাত) কেজি গাঁজাসহ ২ (দুই) জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ সাজেদুল ইসলাম-এর দিকনির্দেশনায় এসআই (নিঃ) আজিজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় দিবাকালীন স্পেশাল-১১ ডিউটি পরিচালনা করছিলেন।
এরই ধারাবাহিকতায় ২৬ আগস্ট ২০২৬ তারিখ সকাল ১১টা ৩০ মিনিটে দাউদকান্দি মডেল থানাধীন দাউদকান্দি পৌরসভার দক্ষিণ সতানন্দি এলাকায়, দাউদকান্দি মেঘনা-গোমতী টোল প্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে চেকপোস্ট পরিচালনা করা হয়।এ সময় সন্দেহভাজন দুই নারীকে তল্লাশি করে তাদের কাছ থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—১.সুমি আক্তার (২৪), পিতা—আব্দুল বারেক, সাং—কান্দোঘর, থানা—ব্রাহ্মণপাড়া, জেলা—কুমিল্লা।২.সায়মা আক্তার (১৯), পিতা—সালাউদ্দিন ইসলাম, সাং—বিকরামপুর, থানা—টঙ্গী, জেলা—মুন্সিগঞ্জ।গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রচলিত আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.