![Logo]()
প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৩, ২০২৬, ৬:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৩, ২০২৬, ১০:২০ এ.এম
দাউদকান্দি মডেল থানা পুলিশের অভিযানে ১০০ কেজি গাঁজা উদ্ধার, প্রাইভেটকার জব্দ
দাউদকান্দি মডেল থানা পুলিশের অভিযানে ১০০ ( একশত) কেজি গাঁজা ও একটি পুরাতন সিলভার রংয়ের প্রাইভেটকার গাড়ি, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্টো-গ-১৪-৫৭৩৬ গাড়ী।
অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ সাজেদুল ইসলাম এর নের্তৃত্বে ও দিক-নির্দেশনায় অভিযানে এসআই(নিঃ)/ মোঃ মনির হোসেন সঙ্গীয় ফোর্সসহ ২৩ সেপ্টেম্বর, ২০২৬, দুপুর ১৪.৩০ ঘটিকার সময় দাউদকান্দি মডেল থানাধীন দাউদকান্দি পৌরসভাস্থ দক্ষিন সতানন্দি সাকিনে দাউদকান্দি মেঘনা গোমতী টোল প্লাজার ১০০ গজ পশ্চিম দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে মহাসড়কের উপর চেকপোষ্ট করাকালে একটি পুরাতন সিলভার রংয়ের প্রাইভেটকার গাড়ি, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্টো-গ-১৪-৫৭৩৬ গাড়ী চেকপোষ্টের কাছে আসিলে থামানোর জন্য সংকেত দিলে গাড়ির চালক থামিয়ে দৌড়াইয়া কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে গাড়িটি তল্লাশি করে গাড়ির ভিতর বিশেষ কায়দায় রক্ষিত ১০০ (একশত) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
উক্ত বিষয়ে মামলা রুজু প্রক্রিয়াধীন।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.