দামুড়হুদায় জব্দকৃত (১৫ শত) বস্তা সার সরকারি দামে নির্ধারিত মূল্যে কৃষকদের মাঝে বিক্রি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় অবৈধভাবে মজুদ করে রাখা জব্দকৃত ১ হাজার ৫০০ বস্তা রাসায়নিক সার আদালতের নির্দেশে সরকারি নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে কৃষক কার্ডের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।
 সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে দামুড়হুদা উপজেলার হাউলি মোড় এলাকায় নাঈম অটোমোবাইল ও বীজ ভান্ডারের গোডাউনে থেকে এ কার্যক্রম শুরু হয়। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া’র নেতৃত্বে সার বিক্রি কার্যক্রম পরিচালিত হয়। বিষয়টি তদারকি করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণা সরকার।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন