![Logo]()
প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৬, ২০২৬, ৫:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৩, ২০২৬, ১০:২৪ এ.এম
দামুড়হুদায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ নিহত এক (১)
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলায় দামুড়হুদা মাথাভাঙ্গা ব্রিজের সামনে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ।
সংঘর্ষের এই ঘটনায় শাহিন আলী (২৮) নামে এক যুবক ঘটনাস্থলেই নিহত হয়। আহত আরো তিন (৩) জন।
রবিবার (২৩ আগস্ট) সকালে দামুড়হুদা মাথাভাঙ্গা ব্রিজের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহিত শাহিন আলী পিতা বাবলু রহমান, দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামের বাসিন্দা।
মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত তিন জনকে উদ্ধার করে দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। আহতরা হলেন বিষ্ণুপুর গ্রামের হামিদুল হকের ছেলে, দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্টাফ ফার্মাসিস্ট ফিরোজ হোসেন (৪২) চুয়াডাঙ্গা সদরের সিনেমা হল পাড়ার আবেদ-উদ্দিনের ছেলে জনি আহমেদ (৪২) ও দামুড়হুদা মন্দির পাড়ার রবিন আলীর ছেলে নিষ্কলঙ্ক ৪০ (রংমিস্ত্রি।
স্থানীয় সূত্রে, জানা যায় রবিবার (২৩ আগস্ট) সকালে মোটরসাইকেল নিয়ে দ্রুত গতিতে দামুড়হুদা বাজারের দিকে আসছিল শাহিন আলী । দামুড়হুদা মাথাভাঙ্গা ব্রিজ পার হওয়ার পর বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন শাহিন আলী। এবং আহত হন তিনজন।
আহতদের চিকিৎসার জন্য দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ প্রাথমিক চিকিৎসা শেষে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করা হয়।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেজবাহ উদ্দিন বলেন দুর্ঘটনায় নিহত শাহিন আলীর মৃতদেহ আইনগত প্রক্রিয়া শেষ করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.