![Logo]()
প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩, ২০২৬, ২:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ১:০২ পি.এম
দামুড়হুদায় সড়ক দুর্ঘটনা রোধে বিনা পারিশ্রমিকে সড়ক পরিষ্কার করছেন মেম্বার পদপ্রার্থী বাবুর আলী
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চন্দ্রবাস এলাকায় সড়ক দুর্ঘটনা রোধে এক অনন্য ও মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন মেম্বার পদপ্রার্থী বাবুর আলী। কোনো প্রকার পারিশ্রমিক ছাড়াই প্রতিদিন সকালে চন্দ্রবাস মেইন সড়কের পাশের ঝুঁকিপূর্ণ অংশগুলো নিজ হাতে পরিষ্কার করছেন তিনি।
এ
লাকাবাসী সূত্রে জানা গেছে, চন্দ্রবাস মেইন সড়কের পাশে বেশ কিছুদিন ধরে ঝোপঝাড়, ময়লা-আবর্জনা এবং প্রতিবন্ধকতার কারণে পথচারী ও যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছিল। এর ফলে প্রায়ই ছোট-বড় সড়ক দুর্ঘটনা ঘটত। বিষয়টি নজরে আসে স্থানীয় মেম্বার পদপ্রার্থী বাবুর আলীর। তিনি প্রতিদিন সকালে এলাকায় জগিং (শারীরিক কসরত) করার সময় লক্ষ্য করেন যে, রাস্তার এই বেহাল দশার কারণে পথচারীরা প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন।
জনসাধারণের এই দুর্ভোগ ও নিরাপত্তা নিশ্চিত করতে তিনি নিজেই উদ্যোগ নেন। কোনো সরকারি বা ব্যক্তিগত ফান্ড ছাড়াই, সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে প্রতিদিন সকালে তিনি রাস্তা পরিষ্কারের কাজে নেমে পড়েন।
এ বিষয়ে বাবুর আলী বলেন, "আমি প্রতিদিন সকালে যখন জগিং করতে বের হই, তখন দেখতাম এই মেইন সড়কে প্রায়ই পথচারীরা দুর্ঘটনার শিকার হচ্ছেন। একজন সচেতন নাগরিক এবং মেম্বার পদপ্রার্থী হিসেবে আমি আমার সামাজিক দায়িত্ব এড়াতে পারিনি। তাই কোনো পারিশ্রমিক ছাড়াই নিজে এই পরিষ্কার- পরিচ্ছন্নতার কাজ শুরু করেছি। আমার লক্ষ্য এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করা।" তার এই নিঃস্বার্থ মানবিক কাজের প্রশংসা এখন পুরো দামুড়হুদা উপজেলা জুড়ে। স্থানীয় বাসিন্দারা জানান, ভোটের আগে অনেকেই বড় বড় প্রতিশ্রুতি দেন, কিন্তু বাবুর আলী প্রার্থী হয়েও যেভাবে নিজে ঝাড়ু ও কোদাল হাতে রাস্তা পরিষ্কার করছেন, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। এই ধরনের নেতৃত্বই সমাজের পরিবর্তন আনতে পারে।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.