
চুয়াডাঙ্গা জেলা দামুড়হুদা উপজেলায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে দ্বিতীয় পর্যায়ে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সোমবার (২ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লাভলী ইয়াসমিনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার দামুড়হুদা, নতিপোতা, কুড়ুলগাছি, মদনা ও হাউলী ইউনিয়নসহ দর্শনা পৌরসভার ১, ৩ ও ৭ নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজার এবং তথ্যসংগ্রহকারীরা অংশ নেন।
কর্মশালায় মাঠপর্যায়ে নির্ভুল তথ্য সংগ্রহের মাধ্যমে প্রকৃত সুবিধাভোগীদের ফ্যামিলি কার্ডের আওতায় আনার জন্য তথ্যসংগ্রহকারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।




