
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কার্পাসডাঙ্গায় ভৈরব নদীর তীরে আটচালা ঘরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ৫০ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়।
দামুড়হুদা উপজেলায় কার্পাসডাঙ্গা মিশন পাড়ায় ভৈরব নদের তীরে অবস্থিত মাটি ও খড়ের ছাউনি দিয়ে তৈরি আটচালা সাধারণ ঘরটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বহন করে চলেছে।
১৯২৬ সালে কবি কাজী নজরুল ইসলাম সপরিবারে একটানা দুই মাস এই আটচালা ঘরে অবস্থান করেন।
আজ বৃহস্পতিবার ২৭ আগস্ট সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কবির স্মৃতি বিজরিত আটচালা ঘরে পুষ্পস্তবক অর্পণ করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার লাভলী ইয়াসমিন ও দামুড়হুদা উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ।




