দামুড়হুদা ছোট দুধপাতিলা গ্রামে হিন্দু ছেলে ধর্মান্তরিত ( মুসলিম) ও মুসলিম মেয়ে বিয়েকে কেন্দ্র করে (৫০) হাজার টাকা চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার দুই

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়নের ছোট দুধ পাতিলা গ্রামের হিন্দু ছেলে ধর্মান্তরিত (মুসলিম) হয়ে এক  মুসলিম মেয়ের বিবাহ করা কে কেন্দ্র করে সালিশ বৈঠকের নামে হিন্দু পরিবারের কাছ থেকে (৫০) হাজার টাকা চাঁদাবাজির ঘটনা ঘটে।
 স্থানীয় জনগণের মাধ্যমে জানা যায় ছোট দুধ পাতিলা গ্রামে একটি হিন্দু – মুসলিম সম্পর্কের বিয়েকে কেন্দ্র করে কয়েক দফা সালিশ বৈঠক অনুষ্ঠিত হয় ওই বৈঠকে সংশ্লিষ্ট পরিবারকে এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য চাপ দেওয়া হয় এবং ঐ পরিবারের কাছে (৫০,০০০) টাকা চাঁদা দাবি করা হয়।
এই ঘটনা এলাকায় দ্রুত ছড়িয়ে পড়লে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিন দ্রুত ঘটনাস্থালে এসে উপস্থিত হন এবং সমাধানের জন্য উভয়কে ইএনও কার্যালয়ে ডেকে পাঠান। সেই সঙ্গে যাদের নামে চাঁদাবাজির অভিযোগ উঠেছে তাদেরকেও কার্যালয়ে ডেকে পাঠান । চাঁদাবাজির অভিযোগে ডেকে আনা দুই জন চাঁদাবাজের কথা স্বীকারোক্তি দিলে সঙ্গে সঙ্গে তাদের দুইজনকে গ্রেফতার করা হয়।
অভিযুক্ত দুজন হলেন ছোট দুধ পাতলা গ্রামের মৃত সলেমানের ছেলে সাইফুল ইসলাম (৪৫)
ও ইব্রাহিমের ছেলে মাহাবুল ইসলাম (৪০)
গ্রেফতারকৃত দুইজনকে দামুড়হুদা থানা হাজতে পুলিশ হেফাজতে রাখা হয় ।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)
শেখ মেজবাহ উদ্দিন বলেন চাঁদাবাজির অভিযোগে ইউএনও মহোদয় দুইজন আসামিকে আমাদের হেফাজতে দিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অভিযুক্তদের বিষয়ে শুনানি ও সিদ্ধান্ত গ্রহণের সময় উপস্থিত ছিলেন হাউলী ইউনিয়নের ইউনিয়ন সদস্য শহিদুল ইসলাম, ৫ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, হাউলী ইউনিয়ন জামায়াতের আমির ওবায়দুর রহমান ও গোবিন্দ হালদার।
*উক্ত বিষয়ে সুষ্ঠ তদন্তের ও বিচারের জন্য একটি ৩ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়।
বৃহস্পতিবার (২৪ শে সেপ্টেম্বর) সকাল ১১.০০ টার সময় আসামিদ্বয়ের চাঁদাবাজির অভিযোগের স্বীকারোক্তির ভিত্তিতে দামুড়হুদা থানার কার্যক্রম শেষে আসামিদ্বয়কে চুয়াডাঙ্গা  বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

খারাপ ফলাফল করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনার নির্দেশ শিক্ষামন্ত্রীর

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে