মঙ্গলবার,২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

দারোরা বাজারে গত ১৮ বছের রাস্তা সংস্কার না করায় দুর্ভোগে এলাকাবাসী

দারোরা বাজারে গত ১৮ বছের রাস্তা সংস্কার না করায় দুর্ভোগে এলাকাবাসী।
কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের একটি রাস্তা দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসী ও ব্যবসায়ীদের। উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) বিভাগ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের দারোরা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে কাজিয়াতল সুপার মার্কেট পর্যন্ত রাস্তাটি দিয়ে প্রতিদিন দারোরা বাজারের ব্যবসায়ী, স্কুল ও কলেজের শিক্ষার্থীসহ শত শত লোকজন যাতায়াত করেন। কিন্তু এর কিছু কিছু জায়গায় ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পরেছে এতে দুর্ঘটনাও ঘটছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন