দিঘলিয়ায় প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ বিতরণ কর্মসূচি–২০২৬

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের মাঝে গাছের প্রতি ভালোবাসা ও পরিবেশ সচেতনতা সৃষ্টি করতে খুলনার দিঘলিয়া উপজেলার ৩ নম্বর সুগন্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ইঞ্জিনিয়ার জাহিদ নিজ অর্থায়নে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাদিয়া আফরিন এবং সহকারী শিক্ষিকাবৃন্দ—ফিরোজা খাতুন, মোছা. আফরোজা খানম, রওশনারা বিথী, তানিয়ার রহমান তৃপ্তি, সহকারী শিক্ষক মাহমুদুল হাসান ও মো. শামসুদ্দিন সরকার।

এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোল্লা মাকসুদুল ইসলাম, স্বেচ্ছাসেবী আসাদুজ্জামান আশাসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বৃক্ষ বিতরণকালে আয়োজকরা বলেন, একটি চারা আজকের ছোট্ট উদ্যোগ হলেও ভবিষ্যতে তা একটি বড় গাছে পরিণত হয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শিক্ষার্থীদের হাতে গাছ তুলে দেওয়ার মাধ্যমে তাদের মধ্যে প্রকৃতি ও পরিবেশের প্রতি দায়বদ্ধতা তৈরি হবে বলে তারা আশা প্রকাশ করেন।

আয়োজক ইঞ্জিনিয়ার জাহিদ বলেন, “আজকের একটি চারা, আগামী দিনের সবুজ ভবিষ্যৎ।” শিক্ষার্থীদের হাতে গাছ তুলে দেওয়ার এ উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

“সবুজ হোক আমাদের পরিবেশ, সুন্দর হোক আমাদের ভবিষ্যৎ”—এই প্রত্যয়েই বৃক্ষ বিতরণ কর্মসূচির সমাপ্তি ঘটে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

বানেশ্বর পৌরসভা ঘোষণার গণশুনানি, পক্ষে স্থানীয়দের মতামত নাগরিক সেবা ও পরিকল্পিত নগর ব্যবস্থাপনার প্রত্যাশা এলাকাবাসীর

রাজশাহীর পুঠিয়া উপজেলার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও যোগাযোগকেন্দ্র বানেশ্বরকে পৌরসভা ঘোষণার