![Logo]()
প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৫, ২০২৬, ১:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৪, ২০২৬, ৬:০৩ এ.এম
দিনাজপুরে নিখোঁজ গুলনাহার বেগমের সন্ধানের দাবিতে মানববন্ধন
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় নিখোঁজ মোছাঃ গুলনাহার বেগম (৫৫)-এর সন্ধানের দাবিতে মানববন্ধন করেছেন তার স্বজন ও এলাকাবাসী। ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে হাসপাতাল থেকে নিখোঁজ হওয়ার পর তার সন্ধান না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে দ্রুত তাকে খুঁজে বের করার দাবি জানানো হয়।
নিখোঁজ গুলনাহার বেগমের স্বামী জারজিস আলী। তার গায়ের রং শ্যামলা/কালো এবং চুল আংশিক সাদা ও কালো। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল পিংক রঙের ম্যাক্সি ও পুঁইশাকী রঙের ওড়না। তার হাতে ক্যানুলা লাগানো ছিল।
রোববার (৪ অক্টোবর) দিনাজপুর প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে পরিবারের সদস্যরা গুলনাহার বেগমকে দ্রুত খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
নিখোঁজ গুলনাহার বেগমের ঠিকানা— গ্রাম: বীরগাঁও, ডাকঘর: রামডুবি হাট, ২নং সুন্দরবন ইউনিয়ন, থানা: কোতোয়ালী, জেলা: দিনাজপুর।
কেউ গুলনাহার বেগমের সন্ধান পেলে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.