প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৬, ২০২৬, ৭:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৬, ২০২৬, ১১:০৩ এ.এম
দিনাজপুরে বর্ণাঢ্য র্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন
১২ই রবিউল আউয়াল পবিত্র ঈদ -এ মিলাদুননবী(সা:) উদযাপন উপলক্ষে ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটি দিনাজপুরের আয়োজনে যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
২৬ আগস্ট-২০২৬ বুধবার সকাল দশটায় দিনাজপুর একাডেমি স্কুল থেকে বর্ণাঢ্য র্যালী দিনাজপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
মোটরসাইকেল, ঘোড়ার গাড়ি, পিকআপ ভ্যানসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে বর্ণাঢ্য র্যালীতে কলেমা খচিত পতাকা হাতে নিয়ে বিভিন্ন বয়সের মুসল্লিরা অংশগ্ৰহন করেন।
বর্ণাঢ্য র্যালীর পর একাডেমী স্কুল প্রাঙ্গনে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর ইসলামিক রিসার্চ সেন্টারের (শেখপুরা)
মহাপরিচালক ডঃ এরশাদ আহমেদ আল বুখারী,
মাওলানা আজহারুল ইসলাম এরশাদী,
মাওলানা জহুরুল ইসলাম ,
উপশহর পুরাতন মসজিদের খতিব হাফেজ শামীম আল কাদেরী,
মোহাম্মদ শোয়েব ,রাহাতুল আশেকিন, দিনাজপুর পৌরসভার সাবেক কমিশনার হারুন উর রশীদ রাজা, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোঃ মোস্তফা কামাল মিলন, মেসার্স গাওসিয়া ট্রেডার্সের মোঃ তারেক রহমান,ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির সভাপতি মোঃ শফিউল্লাহ খান শুক্লা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, সাবেক সাধারণ সম্পাদক এস এম খোশনুদ আলম, বিভিন্ন স্থান থেকে আগত বিভিন্ন বয়সের মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে একই সময় একাডেমী স্কুল রুমে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মিলাদ ও কিয়াম শেষে দেশ -জাতির সুখ ও শান্তি এবং বিশ্বের মুসলিম উম্মাহর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন ডঃ এরশাদ আহমেদ আল বুখারী।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.