ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত জাতীয় হেফজুল কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় দিনাজপুর জেলার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন ঘোড়াঘাট পৌরসভার অন্তর্গত দারুস সুন্নাহ হেফজুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার ছাত্র হাফেজ মোঃ নোমান সরকার। তিনি মোঃ আল আমিন সরকারের পুত্র।
এই সাফল্য উপলক্ষে হাফেজ মোঃ নোমান সরকারকে ফুলের মালা দিয়ে বরণ ও সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় মাদ্রাসার শিক্ষকবৃন্দ, অভিভাবক কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।
বক্তারা হাফেজ নোমান সরকারের এই কৃতিত্বে আনন্দ প্রকাশ করেন এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ে আরও সাফল্য অর্জনের জন্য দোয়া ও শুভকামনা জানান।



