দিনাজপুরের Bochaganj Upazila উপজেলার সকল ইউনিয়ন এ দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বর্তমান সরকারের ২০২৫–২৬ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ শুরু হয়েছে। বুধবার (১১ মার্চ) সকাল থেকে এ কার্যক্রম শুরু হয়, যা আগামীকাল ১২ মার্চ পর্যন্ত চলবে।
এ কর্মসূচির আওতায় ইউনিয়নের প্রতিটি উপকারভোগীকে ঈদ উপহার হিসেবে ১০ কেজি করে চাল প্রদান করা হচ্ছে।
এ বিষয়ে ছাতইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হাবু বলেন,
“এ বছর আমার ইউনিয়নের জন্য মোট ৪৫৬৩টি স্লিপ বরাদ্দ পাওয়া গেছে। বরাদ্দকৃত স্লিপ স্বচ্ছতার সঙ্গে উপকারভোগীদের মাঝে বিতরণ করা হয়েছে। আজ আমরা আনুষ্ঠানিকভাবে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছি। আশা করছি আগামীকালের মধ্যেই ইনশাআল্লাহ বিতরণ কার্যক্রম সম্পন্ন করতে পারব।”
চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধনে উপজেলা নির্বাহী অফিসার মারুফ হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তৌহিদুল ইসলাম এবং ট্যাগ অফিসারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এদিকে উপজেলার ১নং নাফানগর, ২নং ঈশানিয়া এবং ৩নং মূশিদহাট ইউনিয়নেও আজ থেকে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।




