![Logo]()
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৫, ২০২৬, ৮:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ৬:৫৩ পি.এম
দিনাজপুর-৬ এ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সতন্ত্র প্রার্থী শুভ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসন (হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট) নির্বাচনকালীন সময়ে দ্বায়িত্বরত প্রশাসনের বিরুদ্ধে নিরপেক্ষতার অভিযোগ এনে ত্রয়োদশ জাতীয় সংষদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ঘোড়া প্রতিকের স্বতন্ত্র প্রার্থী মোঃ শাহনেওয়াজ ফিরোজ শুভ শাহ। আজ মঙ্গলবার দুপুর দুইটার দিকে হিলি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই ঘোষণা দেন।
এসময় তিনি অভিযোগ করে বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রশাসন সকল প্রার্থীর ক্ষেত্রে নিরপেক্ষ ভূমিকা পালন করছে না বলে আমি মনে করছি। আমার নির্বাচনি প্রচারণায় অনেক বাধার সম্মুখীন হয়েছেি। নির্বাচনকালীন সময়ে দ্বায়িত্বরত প্রশাসনের নিকট বার বার অভিযোগ করে কোন ফল পাইনি। এমনকি বিভিন্ন সময় জীবন নাশের হুমকির কারনে সম্প্রতি সময়ে প্রশাসনের কাছে অস্ত্রের লাইসেন্স চেয়ে আবেদন করা হলেও তা দেওয়া হচ্ছে না। এবস্থায় আমি মনে করি সুষ্ট ভাবে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করা সম্ভব নয়। এসব কারন দেখিয়ে দিনাজপুর-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী মোঃ শাহনেওয়াজ ফিরোজ শুভ শাহ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষনা দেন।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.