দুই অসহায় পরিবারকে দুইটি গরু প্রদান করল সংযোগ ফাউন্ডেশন

কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় ৯/৩/২৬ ইং রোজ সোমবার  সংযোগ ফাউন্ডেশনের ‘স্বাবলম্বী প্রজেক্ট’ এর আওতায় দুই অসহায় পরিবারকে দুইটি  গরু উপহার দেওয়া হয়।
সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে সামাজিক সংগঠন সংযোগ ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় সংগঠনটির উদ্যোগে ‘স্বাবলম্বী প্রজেক্ট’ এর আওতায় দুইটি অসহায় পরিবারের মাঝে গরু উপহার প্রদান করা হয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, দরিদ্র ও অসহায় পরিবারগুলোকে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। গরু পালন করে সুবিধাভোগীরা যাতে নিয়মিত আয় করতে পারেন এবং নিজেদের পরিবারের আর্থিক চাহিদা পূরণে সহায়তা করতে পারেন সেই লক্ষ্য নিয়েই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
গরু প্রাপ্ত সুবিধাভোগীরা হলেন  মোঃ গোলা রহমান, মুদাফৎথানা বেলের ভিটা, চিলমারী, কুড়িগ্রাম এবং মোছাঃ ফুলো খাতুন, চর হরিপুর ডাঙ্গারচর, সুন্দরগঞ্জ, গাইবান্ধা।মোঃ গোলা রহমান ও মোসাম্মৎ ফুলো খাতুন গুরু উপহার পেয়ে খুশিতে কেঁদে ফেলেন। মোহাম্মদ গোলা রহমান বলেন আমি আমার এই আনন্দের কথা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমি এতটাই খুশি। আমি অন্তরের অন্তস্থল থেকে সংযোগ ফাউন্ডেশনের জন্য দোয়া করি এবং তারা যেন ভবিষ্যতে গরিব মানুষের পাশে দাঁড়াতে পারে সে জন্য আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করি। মোছাঃ ফুলো খাতুন বলেন আমার মতো অসহায় মানুষকে সংযোগ ফাউন্ডেশন উপকার করল আল্লাহ তাদের মঙ্গল করুক।
গরু প্রদান কার্যক্রমে সংযোগ ফাউন্ডেশন এর সেচ্ছাসেবক হিসেবে উপস্থিত ছিলেন— মোঃ রবিউল ইসলাম, মোঃ মিনহাজুল ইসলাম সীমান্ত, মোঃ সিফাত ইসলাম, মোঃ খোরশেদ আলম ও মোঃ সামিউল ইসলাম রিপন।
সংযোগ ফাউন্ডেশন এর পক্ষ থেকে জানানো হয়, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে তাদের স্বাবলম্বী করতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

রমজান উপলক্ষে মাগুরায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে, দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা ও পণ্যের সরবরাহ

মো: আমির হামজা – রাশাহীর চারঘাট, পুঠিয়া ও দুর্গাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মহড়া ও সচেতনতামূলক কর্মসূচি

‘দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর