প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৮, ২০২৬, ৪:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৭, ২০২৬, ৬:০৮ এ.এম
দুই গরু চোর, চুরির গরুসহ পুলিশে দিল পাবলিক
শান্তিগঞ্জ, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বীরগাঁও গ্রামের শামীম আহমদ ও বাদশা মিয়া কে গরু চুরির দায়ে হাতেনাতে আটক করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
৫এপ্রিল/২০২৬ইং রোজ রবিবার দিবাগত রাতে বীরগাঁও গ্রামের একটা হালের বলদ চুরি করিয়া বিক্রির জন্য চুরির গরুটি সঙ্গে লইয়া জয়সিদ্ধি গ্রামে গেলে গরুসহ হাতে-নাতে জনতার হাতে ধরা পরে।
আটককৃত শামীম বীরগাঁও গ্রামের মৃত জালাল মিয়ার পুত্র। এই ঘটনায় আটককৃত অপর চোর বাদশা মিয়া পিতা জামাদুল ইসলাম।
ঘটনায় গরুর মালিক বীরগাঁও গ্রামের সাজ্জাদ নুর বাদী হয়ে শান্তিগঞ্জ থানায় জনতাধৃত আটক দুচোরসহ অজ্ঞাত অন্যান্য চোরদের আসামী করে মামলা দায়ের করেন। মামলা নং ৬ ধারা ৪৫৭/৩৮০/৪১১ দ:বি:।
শান্তিগঞ্জ থানার ওসি মোঃ অলিউল্লাহ বলেন অপরাধীদের আইন অনুযায়ী জেল হাজতে পাঠানো হয়েছে। মাদক, জুয়া, ধর্ষণ, হাঙ্গামা দা হাঙ্গামা সহ বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে তাদের প্রতিও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.