দুমকিতে পুকুরের পানিতে ডুবে বিএনপি নেতার শিশুপুত্রের মৃত্যু

পটুয়াখালীর দুমকি উপজেলায় পুকুরের পানিতে ডুবে মুশফিকুর রহমান (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (সকাল সাড়ে ১০টার দিকে) এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়ির সামনে মসজিদ ঘাটে খেলতে গিয়ে পানিতে পড়ে যায় মুশফিকুর রহমান। সে সময় পরিবারের লোকজন বিষয়টি বুঝতে না পারায় শিশুটি কিছু সময় নিখোঁজ ছিল।
পরে স্থানীয় প্রতিবেশীরা পুকুরে ভাসমান অবস্থায় শিশুটিকে দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মুশফিকুর রহমান দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মহিবুল্লাহ হাওলাদারের ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা শিশুটির অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন