প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৪, ২০২৬, ৬:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৪, ২০২৬, ১০:০৬ এ.এম
ঝিনাইদহের কোটচাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও চেতনার ওপর এক বিশদ আলোচনা ও কালচারাল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও নজরুল চর্চা বিশেষজ্ঞদের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে কবির কালজয়ী গান "দুর্গম গিরি কান্তার-মরু দান্তর পারাপার"-এর সুরে অডিটোরিয়াম প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মোঃ মতিউর রহমান।
মোঃ শামীম হোসাইন, উপজেলা নির্বাহী অফিসার, কোটচাঁদপুর।
আব্দুর রাজ্জাক, সভাপতি, উপজেলা বিএনপি।
রেজাউর রহমান, অধ্যক্ষ, খন্দকার মোশাররফ হোসেন ডিগ্রি কলেজ।
চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহযোগী অধ্যক্ষ আব্দুল মঈন ও বিশিষ্ট নজরুল চর্চা বিশেষজ্ঞ।
মোঃ মোহাম্মদ আলী, সাবেক সভাপতি, উপজেলা যুবদল।
এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এন সি পি অ্যাম্বাসেডর হৃদয় আহম্মেদ এবং কোটচাঁদপুর উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার নজরুল চর্চায় নিবেদিত বিশেষজ্ঞ শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানের প্রধান অতিথি তাঁর বক্তব্যে কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা, দেশপ্রেম ও যুবসমাজকে অন্যায়ের বিরুদ্ধে জাগ্রত করার বাণী তুলে ধরেন।
তিনি বলেন, "নজরুলের গান ও কবিতা আমাদের জাতীয় জীবনের প্রতিটি গণতান্ত্রিক ও সাংস্কৃতিক সংগ্রামে অনুপ্রেরণা জোগায়।"
বিশেষ অতিথিগণ তাঁদের বক্তব্যে তরুণ প্রজন্মের কাছে নজরুলের সাহিত্য কর্ম পৌঁছে দেওয়ার জন্য শিক্ষকদের এগিয়ে আসার আহ্বান জানান। পরবর্তীতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আইসিটি শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়,আয়োজনে কোটচাঁদপুর উপজেলা প্রশাসন।
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃবি এম ওয়াদুদ