আসন্ন দেবিদ্বার পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় বইছে আগাম নির্বাচনী হাওয়া। সাধারণ ভোটারদের মাঝে উৎসবমুখর পরিবেশের পাশাপাশি আলোচনার রয়েছেন দেবিদ্বার পৌর ছাত্রদলের নেতা সোহাগ মিয়া। বিশিষ্ট এই সমাজসেবক ইতোমধ্যেই পৌরসভার ২নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ার ঘোষণা দিয়েছেন।
স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, জনগণের আস্থা ও ভালোবাসা পেলে একটি স্বচ্ছ, মানবিক ও জবাবদিহিমূলক পৌর ২নং ওয়ার্ড গড়ে তুলতে চাই। উন্নয়ন হবে সবার জন্য—কোনো বৈষম্য থাকবে না।
তিনি ইতিমধ্যে ২নং ওয়ার্ডের প্রতিটি পাড়া-মহল্লা ও ঘরে ঘরে নিবিড় গণসংযোগ শুরু করেছেন। তাঁর এই আগাম তৎপরতা ও জনসম্পৃক্ততা সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক আশার সঞ্চার করেছে।
প্রসঙ্গত, সোহাগ মিয়া তার প্রচারণায় ‘মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত আদর্শ ওয়ার্ড’ গড়ার স্বপ্ন তুলে ধরছেন। ভোটারদের আশ্বস্ত করে তিনি বলেন, “আমি ২নং ওয়ার্ডের মানুষের সেবক হিসেবে কাজ করতে চাই। বিজয়ী হলে এই ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ডে রূপান্তর করব, যেখানে সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকার ও ন্যায়বিচার ফিরে পাবে।”
তিনি এলাকার সর্বস্তরের মানুষের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করছেন। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ছাত্রদলের নেতা সোহাগ মিয়া এই নির্বাচনী অংশগ্রহণ ২নং ওয়ার্ডের লড়াইয়ে এক নতুন মাত্রা যোগ করেছে। শিক্ষিত ও স্বচ্ছ ভাবমূর্তির এই তরুণ প্রার্থীর পক্ষে সাধারণ মানুষের ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয় বাসিন্দারা মনে করছেন, একজন যোগ্য ও পরোপকারী জনপ্রতিনিধি নির্বাচনের মাধ্যমেই এলাকার কাঙ্ক্ষিত পরিবর্তন ও উন্নয়ন সম্ভব।




