![Logo]()
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৬, ২০২৬, ৫:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৫, ২০২৬, ৭:৩৬ এ.এম
দেশের অর্থনৈতি কর্মকাণ্ড আরও বিস্তার করতে বিদ্যুৎ, গ্যাস ও প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দিচ্ছে সরকার মংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান
বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি মোংলা অঞ্চলে নতুন শিল্পকারখানা স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও বিস্তৃত করতে বিদ্যুৎ, গ্যাস ও প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দিচ্ছে সরকার।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাগেরহাটের মোংলায় চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) সঙ্গে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ইনভেস্ট বাংলাদেশ ও সিআরসিসির মধ্যে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী।
পরে সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেনের নেতৃত্বে আসা চীনা প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় বাংলাদেশে চীনা বিনিয়োগের সম্ভাবনা ও দুই দেশের যৌথভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও চীন পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে এগিয়ে যেতে আগ্রহী। দেশের বিভিন্ন খাতে আরও বেশি চীনা বিনিয়োগ আসা প্রয়োজন। এ ক্ষেত্রে মোংলাকে শিল্পায়নের নতুন কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।
তিনি জানান, মোংলা থেকে দেশের উত্তরাঞ্চল পর্যন্ত অর্থনৈতিক কার্যক্রম গতিশীল করতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে প্রয়োজনীয় অবকাঠামো দ্রুত নির্মাণের উদ্যোগ নেবে সরকার।
মতবিনিময়ে মধ্যপ্রাচ্যে চীনা প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশি কর্মীদের নিয়োগের সুযোগ তৈরি করায় প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, দেশের শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি গড়ে তোলার প্রচেষ্টায় চীনা বিনিয়োগকারীদের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। এ দিনটিকে বাংলাদেশের জন্য তাৎপর্যপূর্ণ ও আনন্দের বলে উল্লেখ করেন তিনি।
মোংলায় শিল্পায়ন সম্প্রসারণ এবং চীনা বিনিয়োগ বৃদ্ধির এ উদ্যোগ দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনা তৈরি করবে বলে আশা করা হচ্ছে।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.