দোয়ারাবাজারে এমপি কলিম উদ্দিন আহমেদ মিলনের প্রায় ২০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প ঘোষণা

সুনামগঞ্জের দোয়ারাবাজারে এক বিশাল উন্নয়ন সভায় প্রায় দুই শত কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প ঘোষণা করেছেন সুনামগঞ্জ-৫ (দোয়ারাবাজার-ছাতক) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমেদ মিলন।
বুধবার (৬ মে) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপজেলার সড়ক যোগাযোগ ও শিক্ষা খাতের আমূল পরিবর্তনের লক্ষ্যে এসব প্রকল্পের ঘোষণা দেন।
দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খছরুর সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মানিক মাস্টারের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মিলন বলেন, যোগাযোগ ও শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ছাড়া কোনো জনপদের প্রকৃত অগ্রগতি সম্ভব নয়। তাই দোয়ারাবাজার ও ছাতকের প্রতিটি এলাকায় উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিতে এসব প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
ঘোষিত প্রকল্পের মধ্যে সড়ক খাতে বড় অংকের বরাদ্দ রাখা হয়েছে। ১০ কোটি টাকা ব্যয়ে ব্রিটিশ পয়েন্ট থেকে বাংলাবাজার পর্যন্ত আড়াই কিলোমিটার এবং একই ব্যয়ে দোয়ারা-বোগলা ৫ কিলোমিটার সড়ক নির্মাণ করা হবে। এছাড়া বাংলাবাজার-হকনগর-বোগলা বাজার সড়কে ৭ কোটি, আমবাড়ি-বদরপুর-রামপুর সড়কে ৬ কোটি এবং ছাতক-সুনামগঞ্জ সড়ক থেকে বাদে গুরেশপুর পর্যন্ত ৫ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে।
প্রস্তাবিত তালিকায় রয়েছে রাবার ড্যাম থেকে চকবাজার পর্যন্ত ৩.৩ কিলোমিটার সড়ক, যার ব্যয় ধরা হয়েছে ৭ কোটি টাকা। এছাড়াও দোহালিয়া, নরসিংপুর, প্রতাপপুর ও শ্রীপুর বাজারের সংযোগ সড়কের জন্য আরও কয়েক কোটি টাকার বরাদ্দ ঘোষণা করা হয়।
শিক্ষা খাতেও ব্যাপক উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হয়। রাগীব রাবেয়া উচ্চ বিদ্যালয়, লিয়াকতগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ, বোগলা রোছমত আলী রাম সুন্দর স্কুল এন্ড কলেজ, আমবাড়ি উচ্চ বিদ্যালয় এবং কলাউড়া ফাজিল মাদ্রাসাসহ ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে দেড় কোটি টাকা করে নতুন ভবন নির্মাণ করা হবে। পাশাপাশি উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার অবকাঠামো সংস্কারের জন্য প্রতিটি প্রতিষ্ঠানে ৮০ লক্ষ টাকা করে বরাদ্দ নিশ্চিত করা হয়েছে।
প্রাথমিক শিক্ষার উন্নয়নে নৈনগাঁও, বাঁশতলা, পশ্চিম মাছিমপুর ও জালালপুরসহ ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ কোটি টাকা ব্যয়ে নতুন ভবন নির্মাণ করা হবে। এছাড়াও লিয়াকতগঞ্জ ও নূরপুরসহ ১০টি প্রাথমিক বিদ্যালয়ে ২ কোটি টাকা করে উর্ধ্বমুখী সম্প্রসারণ এবং প্রায় ২৪টি বিদ্যালয়ে বাউন্ডারি দেয়াল ও গেট নির্মাণে ৮০ লক্ষ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।
উন্নয়ন সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক চেয়ারম্যান সামছুল হক নমু এবং আলহাজ্ব আব্দুল বারী। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভা শেষে ঘোষিত প্রকল্পসমূহ দ্রুত বাস্তবায়নের মাধ্যমে দোয়ারাবাজারকে একটি আধুনিক ও উন্নত উপজেলায় রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

বিদ্যুৎ সংকটে জনদুর্ভোগ, গঙ্গাচড়ায় নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিত মানববন্ধন

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় মানববন্ধন করেছেন শিক্ষার্থী

‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ স্লোগানে তারাকান্দাজুড়ে ক্লিন সানডে কর্মসূচি

“যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা”—এই স্লোগানকে ধারণ করে ক্লিন ময়মনসিংহ ও ক্লিন তারাকান্দা বাস্তবায়নের লক্ষ্যে