![Logo]()
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৬, ৫:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৪, ২০২৬, ১১:১৯ এ.এম
ধর্ম মন্ত্রণালয়ের অনুদান গ্রহণ অনুষ্ঠানে কোটচাঁদপুরে মেয়র পদপ্রার্থী পরভেজ আক্তার কালুর অনুদান হস্তান্তর
ঝিনাইদহের কোটচাঁদপুর কওমি মহিলা মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোডিংয়ে অনুদান হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ২৪ নভেম্বর ২০২৬ ইং, রোজ মঙ্গলবার সকাল সাড়ে ৮ঃ৩০ মিনিট মাদ্রাসা মসজিদ প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করে মাদ্রাসা কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে কোটচাঁদপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী মোঃ পরভেজ আক্তার (কালু) অনুদান হস্তান্তর করেন। এ সময় মাদ্রাসার সভাপতি জনাব মোঃ আবুল হোসেন ব্যাপারী অনুদান গ্রহণ করেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র মাদ্রাসার মুহতামিম মুফতি ইবরাহীম খলীল। এ ছাড়া অনুষ্ঠানে মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের অভিভাবকগণ, ছাত্র-ছাত্রীবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা মাদ্রাসা ও এতিমখানার সার্বিক কল্যাণে এ ধরনের সহযোগিতাকে স্বাগত জানান এবং প্রতিষ্ঠানের উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.