
দীর্ঘ ১৭ বছর পর ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার পাথাইলগাঁও উত্তরপাড়া জামে মসজিদের উন্নয়নকাজের জন্য সরকারি অনুদান প্রদান করা হয়েছে। সরকারি অনুদানের চেক হস্তান্তরের এ উদ্যোগে মসজিদের মুসল্লি ও স্থানীয় এলাকাবাসীর মাঝে আনন্দ ও সন্তোষ প্রকাশ পেয়েছে।
সরকারি অনুদানের চেক হস্তান্তর করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। অনুদানের চেক গ্রহণ করেন ৫নং গোয়াতলা ইউনিয়ন বিএনপির ১নং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মমতাজ উদ্দিন মন্ডল।
স্থানীয়দের কাছে পাথাইলগাঁও উত্তরপাড়া জামে মসজিদটি ধর্মীয় উপাসনা ও সামাজিক সম্প্রীতির অন্যতম কেন্দ্র। দীর্ঘদিন সরকারি অনুদান না পাওয়ার পর মসজিদের উন্নয়নকাজে এই সহযোগিতা এলাকাবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।
এ অনুদানের মাধ্যমে মসজিদের উন্নয়নকাজ আরও এগিয়ে যাবে এবং মুসল্লিদের জন্য সুন্দর ও উন্নত পরিবেশ নিশ্চিত করতে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
মসজিদের উন্নয়নে এ মহতী উদ্যোগের জন্য আলহাজ্ব সৈয়দ এমরান সালেহ প্রিন্সের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী।





