
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ভালুকাপাড়া মিশনের ১০০ বছর পূর্তি উপলক্ষে মিশন পরিদর্শন করেছেন ভ্যাটিকান সিটির আর্চবিশপ কেভিন স্টুয়ার্ট রান্ডেল।
তাঁর আগমন উপলক্ষে মিশন প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় তাঁকে স্বাগত জানান ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসাইন, থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম এবং মিশনের দায়িত্বপ্রাপ্ত ফাদাররা।
মিশনের শতবর্ষ পূর্তি উপলক্ষে আর্চবিশপের এই পরিদর্শনকে কেন্দ্র করে মিশনসংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা যায়। দীর্ঘ ১০০ বছরের পথচলা উদ্যাপনের এই আয়োজনে তাঁর আগমন বিশেষ তাৎপর্য বহন করে।





