![Logo]()
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৬, ২০২৬, ৭:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৫, ২০২৬, ৬:২১ এ.এম
ধোবাউড়া সদর ইউনিয়নে ফারুক হোসাইনের পক্ষে সমর্থন, পাশে থাকার আশ্বাস এলাকাবাসীর
আসন্ন ধোবাউড়া সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভূট্টা হাজী আব্দুল করিম মাদ্রাসা মাঠে প্রার্থী ফারুক হোসাইনের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত লোকজন ফারুক হোসাইনের প্রতি সমর্থন জানিয়ে তাঁর পাশে থাকার আশ্বাস দিয়েছেন বলে জানানো হয়েছে। এ সময় তাঁকে ঘিরে আশাবাদ ব্যক্ত করেন সমর্থকেরা।
ফারুক হোসাইন ধোবাউড়া সদর ইউনিয়নকে একটি আলোকিত, আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে চান তিনি।
তিনি আরও বলেন, সবার সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় ধোবাউড়া সদর ইউনিয়নকে একটি উন্নত, সুন্দর ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলা সম্ভব।
মতবিনিময় সভায় উপস্থিত সমর্থকদের ভালোবাসা ও পাশে থাকার আশ্বাসে ফারুক হোসাইন আশাবাদী। তিনি আগামী দিনের পথচলায় সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.