নওগাঁয় কীর্ত্তিপুর ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

নওগাঁ সদর উপজেলার কীর্ত্তিপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫এপ্রিল) কীর্ত্তিপুর ইউনিয়ন বিএনপির উদ্যােগে কীর্ত্তিপুর উচ্চ বিদ্যালয় এর মাঠে এই কর্মী সভার আয়োজন করেন।

কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর-৫ আসনের সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম (ধুলো)। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ দেওয়ান মোস্তফা আহমেদ রাজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শ.ম.আ আল কাফি তুহিন, নওগাঁ জেলা যুবদলের আহবায়ক মাসুদ হায়দার (টিপু) নওগাঁ জেলা যুবদলের সদস্য সচিব মোঃ রুহুল আমিন মুক্তার নওগাঁ সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ খালিদ হাসান লিপ্ত এবং মোঃ ওবায়দুল রহমান (বাবু), জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন (পলাশ),নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম (গোল্ডেন),কীর্ত্তিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বিদ্যুৎ আলম,কীর্ত্তিপুর ইউনিয়ন বিএনপির মোঃ নূরুল ইসলাম সহ সভায় ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা দলকে সুসংগঠিত করতে তৃণমূল পর্যায়ে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। সংগঠনের তৃণমূল নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠিত এ সভায় দলীয় কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন