নওগাঁয় ডিবি’র’ অভিযানে দুই কেজি গাঁজাসহ গ্রেফতার-৩

নওগাঁর মহাদেবপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে দুই কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল মহাদেবপুর থানাধীন ভবানীনগর গ্রামে মাতাজি থেকে ফতেপুরগামী পাকা সড়কে অভিযান চালায়। এ সময় সন্দেহজনক গতিবিধির কারণে দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি করা হয়। তল্লাশির সময় মো. আবুল কালাম আজাদের (৪২) হাতে থাকা একটি ব্যাগ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।
গ্রেফতার আবুল কালাম আজাদ মহাদেবপুর উপজেলার কালনাকাটা পশ্চিমপাড়ার গজির উদ্দিনের ছেলে।
পুলিশের ভাষ্য অনুযায়ী জিজ্ঞাসাবাদে তিনি জানান, ধামইরহাট উপজেলার কৈগ্রামের মনছুর আলীর ছেলে আনোয়ার হোসেনের (৪৩) কাছ থেকে গাঁজা সংগ্রহ করে ধামইরহাটের কুলফতপুর গ্রামের মৃত আয়েজ আলীর ছেলে কামাল হোসেনের (৫৫) সহায়তায় তা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিলেন।
পরে আবুল কালাম আজাদ ও কামাল হোসেনের দেওয়া তথ্যের ভিত্তিতে মাতাজি হাট এলাকা থেকে আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় গ্রেফতার তিনজনের বিরুদ্ধে মহাদেবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

হক ইন্টারন্যাশনাল স্কুলের মাধ্যমিক শাখার প্রধান শিক্ষক হিসেবে যোগ দিলেন মোহাম্মদ সাখাওয়াত উল্লাহ

চাঁদপুর সদর উপজেলার ১নং বিষ্ণুপুর ইউনিয়নের নুরুল্লাপুর গ্রামের ৯নং ওয়ার্ডে