নওগাঁয় বিজিবির অভিযানে ৬৪০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারি আটক

সীমান্তে মাদক পাচার ও চোরাচালানবিরোধী অভিযানের ধারাবাহিকতায় নওগাঁর পোরশায় ৬৪০ গ্রাম হেরোইনসহ এক ব্যক্তিকে আটক করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)। আটক হেরোইনের পরিমাণ ০.৬৪০ কেজি।
বিজিবি জানায়, অধিনায়কের সার্বিক দিকনির্দেশনায় ১৪ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নীতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় কাপালির মোড়ে ঢাকাগামী সোনারতরী যাত্রীবাহী বাসে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় হেরোইনসহ এক ব্যক্তিকে আটক করা হয়।
নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ পারাপার, মাদক ও গরু পাচার এবং চোরাচালান প্রতিরোধে সর্বাত্মক অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

চরফ্যাশন উপজেলা ছাত্রদলের সভাপতি পদে ‘হ্যামিলনের বাঁশিওয়ালা’ খ্যাত ইয়াজকে চান তৃণমূলের কর্মী-সমর্থকরা

চরফ্যাশন উপজেলা ছাত্রদলের নতুন নেতৃত্ব নিয়ে তৃণমূল পর্যায়ে চলছে নানা