নওগাঁয় ৯৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-1

 নওগাঁয় পুলিশ সুপারের নির্দেশনায় সদর থানা পুলিশের অভিযানে ৯৪ পিস অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ হেলাল হোসাইন (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) রাত সাড়ে ১০টার দিকে নওগাঁ সদর থানাধীন ২ নম্বর কীর্ত্তিপুর ইউনিয়নের দাসকান্দি মধ্যপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোঃ হেলাল হোসাইন দাসকান্দি মধ্যপাড়া গ্রামের মোঃ আনসার আলীর ছেলে। তাঁর মায়ের নাম মোছাঃ হেলেনা বেগম।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে তাঁর কাছ থেকে ৯৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
নওগাঁ সদর থানা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন