নওগাঁর আত্রাইয়ে সরকারিভাবে উৎসবমুখর পরিবেশে ধান-চাল ও গম সংগ্রহ শুভ উদ্বোধন

নওগাঁর আত্রাই উপজেলায় উৎসবমুখর পরিবেশে চলতি বোরো মৌসুমের অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ মে) বেলা সাড়ে ১১টায় উপজেলা খাদ্যগুদাম (এলএসডি) চত্বরে ফিতা কেটে এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু।
​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিম এবং উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আবু আনাছ।
​অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শামসুন্নাহার, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট, সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনোয়ার হোসেন লোটাস এবং স্থানীয় কৃষক মাসুদ রানা ও মো. কায়কোবাদ প্রমুখ।
উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে আত্রাইয়ে লক্ষ্যমাত্রা অনুযায়ী খাদ্যশস্য সংগ্রহ করা হবে। এর মধ্যে অ্যাপসের মাধ্যমে সরাসরি কৃষকদের নিকট থেকে ৩৬ টাকা কেজি দরে ১ হাজার ৯৫৫ মেট্রিক টনধান । চুক্তিবদ্ধ মিলারদের নিকট থেকে ৪৯ টাকা কেজি দরে ১৬৩ মেট্রিক টন চাল। ৪৯ টাকা কেজি দরে ৭ হাজার ১০০ মেট্রিক টন গম নেওয়া হবে।
​সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই সংগ্রহ অভিযান আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে।
​উদ্বোধনকালে প্রধান অতিথি বলেন, প্রান্তিক কৃষকদের ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কিনছে। ডিজিটাল পদ্ধতিতে অ্যাপসের মাধ্যমে ধান সংগ্রহ করায় প্রকৃত কৃষকরা কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি সরকারি গুদামে তাদের ফসল বিক্রি করতে পারছেন। এতে কৃষকরা সরাসরি লাভবান হচ্ছেন এবং গ্রামীণ অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন