নওগাঁর আত্রাইয়ে ৫৪টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন: প্রতিমা তৈরিতে দিনরাত ব্যস্ত মৃৎশিল্পীরা

শরতের শুভ্র কাশফুল আর নীল আকাশের হাত ধরে প্রকৃতিতে এসেছে উৎসবের আমেজ। এরই মধ্যে ঘনিয়ে এসেছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসবকে ঘিরে নওগাঁর আত্রাইয়ে চলছে ব্যাপক প্রস্তুতি।
দুর্গাপূজাকে সামনে রেখে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। দিন-রাত পরিশ্রম করে প্রতিমায় দিচ্ছেন শেষ মুহূর্তের রং ও সাজ সজ্জার কাজ। পাশাপাশি পূজামণ্ডপের সাজসজ্জা, আলোকসজ্জা ও অন্যান্য প্রস্তুতিও এগিয়ে চলছে।
আয়োজকরা বলছেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদ্‌যাপনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। অন্যদিকে শিল্পীদের ব্যস্ততায় মুখর হয়ে উঠেছে বিভিন্ন প্রতিমা তৈরির কারখানা।
সব মিলিয়ে শরতের প্রকৃতির সঙ্গে নওগাঁয় আত্রাই বইতে শুরু করেছে শারদীয় উৎসবের আবহাওয়া। প্রতিমা তৈরির কারিগর থেকে শুরু করে পূজা আয়োজক—সবার ব্যস্ততা এখন তুঙ্গে।
উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে দেখা গেছে, প্রতিমাশিল্পীরা কাদামাটি, বাঁশ, খড়, সুতলি ও রঙতুলি দিয়ে তাদের হাতের শৈল্পিক ছোঁয়ায় মনের মাধুরী মিশিয়ে তিলতিল করে তৈরি করছেন দেবীদুর্গার অবয়ব। রাত-দিন এক করে দেবী দুর্গার পাশাপাশি নিপুণ হাতে গড়ে তুলছেন কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী আর অসুরের প্রতিমা। যদিও প্রতিমা তৈরির কাজ এখন শেষ পর্যায়ে। স্থানীয় শিল্পী ছাড়াও বিভিন্ন স্থান থেকে আগত শিল্পীরা এখানে রং তুলিতে জানান দিচ্ছেন তাদের হাতের নৈপুণ্য। অন্যদিকে প্রতিমার পাশাপাশি বাদ্যযন্ত্র ঠিক ও তৈরী করতে ব্যস্ত সময় পার করছে ঢাক-ঢোল, কাঁশি ও বাঁশির কারিগররা।
দুর্গাপূজা নিয়ে সাধারণ হিন্দু ধর্মাবলম্বীরা বলেন দুর্গাপূজা আমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব গুলোর একটি। এই উৎসবকে ঘিরে আমরা আনন্দ, প্রার্থনা ও পারিবারিক মিলন মেলায় অংশ নিই। মা দুর্গার কাছে সবার সুখ, শান্তি ও মঙ্গল কামনা করি। একই সঙ্গে আমাদের প্রত্যাশা, উৎসবটি যেন শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদ্‌যাপন করতে পারি। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করুক—এটাই আমাদের প্রত্যাশা।
আত্রাই উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান বলেন প্রতিটি মণ্ডপে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নিরাপত্তার সঙ্গে যাতে পূজা উদযাপিত হতে পারে, সেজন্য প্রয়োজনীয় তদারকি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

চুরি, ডাকাতিমুক্ত চান্দিনা, কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসি জনাব, মোঃ নূরুজ্জামান

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, কিশোর গ্যাং

চুয়াডাঙ্গা জীবননগরে অবৈধ মজুমদার শান্তা এন্টারপ্রাইজের ও তৌফিক ট্রেডার্স এর জব্দ কৃত (৯১২) বস্তা সার আদালতের নির্দেশে কৃষকদের মাঝে বিক্রি

অবশেষে চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধভাবে মজুদ করে রাখা জব্দকৃত (৯১২) বস্তা