নওগাঁ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে মাদকের আস্তানা ধ্বংস এবং গ্রেফতার ৮

অদ্য ২৯-৩ ২০২৬ তারিখ সন্ধ্যা ৭:৩০ ঘটিকার সময় মহাদেবপুর থানাধীন রাইগা ইউনিয়নের রাইগা উচ্চ বিদ্যালয় এলাকা, আমবাগান, দীঘির পাড় এবং শিয়ালী এলাকায় অতিরিক্ত পুলিশ সুপার মহাদেবপুর সার্কেল এবং অফিসার ইনচার্জ মহাদেবপুর থানা এর নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে
১। মোঃ সোহাগ (৩৩), পিতা মৃত ইসরাফিল গ্রাম আতুরা, ২। মোহাম্মদ রায়হান (৩০), পিতা মোঃ আব্দুল আলিম গ্রাম-দাউল কর্জ বাড়ি, ৩। মোঃ রফিকুল ইসলাম (৩৩), পিতা কায়েস মন্ডল, গ্রাম- সিয়ালি, ৪। মোহাম্মদ উর রশিদ (৪২), পিতা মোঃ সাইদুর রহমান গ্রাম ভবানী  নগর , ৫। দেবু (১৬), গ্রাম- আতুর, ৬। সুশান্ত (১৫), গ্রাম- আতুর, ৭। নীরব সেন(১৬), গ্রাম- আতুর, ৮। রফিকুল ইসলাম (৬০)
 দেরকে গাঁজা, টেপান্ডাডল, বাংলা মদ সেবনরত অবস্থায় গ্রেপ্তার করা হয়, সেই সাথে মাদক সেবনে আস্তানা ধ্বংস করা হয় । গ্রেপ্তার কৃতদের তাৎক্ষণিক মোবাইল কোর্টে উপস্থাপন করা হলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহাদেবপুর নওগাঁ মাদক সেবনের অপরাধে প্রথম চারজনকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন ।  বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় পরবর্তী ০৪ জনকে মুচলেকার মাধ্যমে অভিভাবকদের জিম্মায় প্রদান করা হয়েছে।
সন্ধ্যার পর ৭.৩০ ঘটিকায় অপররেক অভিযানে  বদলগাছি থানা এলাকায় সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযান পরিচালনাকালে  কোলা ইউনিয়নের বন গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করাকালীন বন গ্রামে এলাকায় তল্লাশী অভিযান পরিচালনা করা হয়। উক্ত বাড়ির পিছন দিকে হইতে চোলাইমদ তৈরীর কাজে ব্যবহৃত মাটির চারি ও মাটির পাতিল উপস্থিত লোকজনদের সামনে উদ্ধার ও ধ্বংস করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন