নওগাঁ শহরের বাইপাস সড়কের গাবতলী মোড়ে দাঁড়িয়ে থাকা আল বারাকা পরিবহনের দুই-টি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে । খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বাস দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, গাবতলী মোড়ে পাশাপাশি আল বারাকা পরিবহনের তিনটি বাস দাঁড় করানো ছিল। রাত সাড়ে ১২টার দিকে সেগুলোর মধ্যে দুটি বাসে আগুন জ্বলে ওঠে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের সময় বাস দুটিতে কোনো চালক বা হেলপার ছিলো না। আশপাশে সন্দেহজনক কাউকে দেখার তথ্যও পাওয়া যায়নি।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে, নওগাঁ ফায়ার স্টেশনের দায়িত্বপ্রাপ্ত ফায়ার ফাইটার রুহুল আমিন জানান, স্থানীয়দের মাধ্যমে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বাস দুটির বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য তিনি জানাননি।
এ ঘটনায় কোনো সন্দেহ জনক কিছু পাওয়া যায়নি।এবং অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ সম্পর্কে ও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।