
নওগাঁ সীমান্তে অভিযান চালিয়ে ১১ বোতল ভারতীয় কিংডিল সিরাপ উদ্ধার করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)। বিজিবির দাবি, উদ্ধার করা কিংডিল সিরাপ ফেন্সি/ডিলের বিকল্প মাদ/কদ্রব্য হিসেবে ব্যবহৃত হয়।
সাপাহার থানার অধীন পাতারী নামক এলাকায় অভিযান চালিয়ে এসব মাদ/কদ্রব্য উদ্ধার করা হয়।
১৬ বিজিবি জানায়, ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম,পিএসসির সরাসরি নির্দেশনায় আদাতলা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. রবিউল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি টহল দল পাতারী এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মা/দক কারবারিরা মাদ/কদ্রব্য ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় ১১ বোতল ভারতীয় কিংডিল সিরাপ উদ্ধার করা হয়।
উদ্ধার করা মাদ/কদ্রব্য সাপাহার থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈ/ধভাবে সীমান্ত পারাপার,গরু ও মা/দক পা/চার এবং চো/রা-চালানের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি।





