গতকাল ১৩ মার্চ(শুক্রবার) নগরকান্দার শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে প্রয়াত দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রদলের আহবায়ক রবিউল ইসলাম লিখন এর সভাপতিত্বে উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর সাংগঠনিক সম্পাদক, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর পররাষ্ট্র প্রতিমন্ত্রী, ফরিদপুর -০২ আসনের বি এন পি’র নির্বাচিত সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে শ্যামা ওবায়েদ ইসলাম বলেন, নগরকান্দা ও সালথা আমার শুধু নির্বাচনী এলাকা নয়, এখানকার প্রতিটি মানুষ আমার পরিবার, আমার দায়িত্ব।
আমার রাজনৈতিক জীবন ও মূল্যবোধ গঠনের পেছনে আমার বাবা কে এম ওবায়দুর রহমান-এর আদর্শ ও কর্মধারা বিশেষভাবে প্রভাব ফেলেছে।
তিনি দলমত নির্বিশেষে নগরকান্দা ও সালথার মানুষকে নিজের ঘরের মানুষ, নিজের আপনজন হিসেবে দেখতেন। কারো বিপদ-আপদে তিনি আগে মানুষকে দেখতেন, পরে দল বা পরিচয়।
আজও এই অঞ্চলের অসংখ্য মানুষ তার সেই মানবিকতা ও দায়িত্বশীল নেতৃত্ব স্মরণ করেন।
পরিশেষে তিনি প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা পৌর বি এন পি’র সভাপতি আসাদুজ্জামান আসাদ, বি এন পি নেতা,ফখরুজ্জামান ফখো। নগরকান্দা পৌর যুবদল নেতা আবু কায়েস মুন্সী। দোয়া ও ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন, নগরকান্দা পৌর ছাত্রদলের আহবায়ক সাইফুল ইসলাম সুজন, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মাসুম মুন্সি,
উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মেহেদী হাসান দুর্জয়,
কলেজ ছাত্রদলের সভাপতি আলী আকবর শরীফ,সাধারণ সম্পাদক শাকিল মীর, সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্রদলের অন্যান্য নেত্রীবৃন্দ




