
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার আলোকে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে দুমকীতে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৫ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুনীল চন্দ্র দেবনাথ এবং দুমকী প্রেসক্লাবের সভাপতি মোঃ জসিম উদ্দিন সুমন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী বলেন, “কাজী নজরুল ইসলামের সাম্য ও অসাম্প্রদায়িক চেতনার শিক্ষা বর্তমান প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরণের সাংস্কৃতিক আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নজরুল আমাদের অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শেখায়।”
আলোচনা সভা শেষে বিজয়ী ১০০ জন শিক্ষার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী, শিক্ষাবিদ এবং বিজয়ী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।




