নড়াইল সদরে কোডিন মিশ্রিত ৩৫ বোতল উইনসেরেক্স মাদক নিয়ে গ্রেফতার ০১ জন

নড়াইলে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নড়াইল এর উপপরিচালকের নির্দেশে পরিদর্শক এর নেতৃত্বে একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নড়াইল সদর থানাধীন চামরুল (উত্তর পাড়া) এলাকায় অভিযান চালিয়ে একজন নারী মাদক কারবারিকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামী শুকুরোন(৫৭) স্বামী: নুর মিয়া পিতা: মোসলেম মোল্লা
গ্রাম: চামরুল (উত্তর পাড়া) থানা: নড়াইল সদর
জেলা: নড়াইল। অন্য আসামী তার স্বামী নুর মিয়া (৬৪),পলাতক পিতা: পানজু মোল্লা
গ্রাম: চামরুল (উত্তর পাড়া) থানা: নড়াইল সদর
জেলা: নড়াইল।
উদ্ধারকৃত আলামত:
ফেন্সিডিল জাতীয় মাদকদ্রব্য “WINCEREX” – ৩৫ বোতল
প্রতিটি বোতলে কোডিন ফসফেট মিশ্রিত মাদক উপাদান বিদ্যমান।
উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য: ১,৭৫,০০০/- টাকা।
অভিযান শেষে আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ১৪(খ) ধারায় নড়াইল সদর থানায় মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক আসামীকে ধরতে অভিযান অব্যাহত আছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকমুক্ত সমাজ গঠনে নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এমন তথ্য দেন উপ পরিচালক
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন