আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ওবাইদুল্লাহ কায়সারের উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ তারিখ) বিকাল ৩টায় শেখহাটি বাজারে এই জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ওবাইদুল্লাহ কায়সার। এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আইয়ুব হোসেন খান, জেলা শিবিরের সেক্রেটারি তাজ মোহাম্মাদ, জামায়াতের সদর উপজেলা আমির আব্দুল্লাহ আল আমিন, সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম, জেলা শিবিরের সাবেক সভাপতি মো. আব্বাস আলীসহ ১০ দলীয় জোটের জেলা, উপজেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, জনগণ যদি তাদের দেশের সেবা করার সুযোগ দেয়, তাহলে বেকার যুবকদের দক্ষতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। পাশাপাশি কৃষক, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য ১০ হাজার টাকা থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত সুদবিহীন ঋণের ব্যবস্থা করা হবে।
জনসভায় সভাপতিত্ব করেন হাফেজ আসলাম হোসাইন। তার বক্তব্য ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।




