
খেলার বয়সেই থেমে গেল দুই শিশুর জীবন। ঠাকুরগাঁওয়ের জগদল নদীর বস্তি এলাকায় পানিতে ডুবে এহেসান ও কাউসার নামে পাঁচ বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরের এই ঘটনায় শোকের ভার নেমে এসেছে পুরো এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে জগদল নদীর বস্তি এলাকায় দুই শিশু পানিতে পড়ে যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধারে এগিয়ে আসেন। পরে পানি থেকে উদ্ধার করে তাদের বাঁচানোর চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত দুজনকেই মৃত অবস্থায় পাওয়া যায়।
নিহত এহেসান স্থানীয় বাসিন্দা জাহিদ হাসান জাহানুরের ছোট ছেলে। তার বাবার নাম সুলতান, যিনি এলাকায় ‘হুকাফাটা’ নামে পরিচিত। অপর শিশু কাউসার অটো কালামের ছোট ছেলে।
মাত্র পাঁচ বছরের দুই শিশুর আকস্মিক মৃত্যুতে স্বজনদের মধ্যে নেমে এসেছে কান্নার রোল। প্রিয় সন্তানদের হারিয়ে পরিবারগুলোর আহাজারিতে ভারী হয়ে উঠেছে স্থানীয় পরিবেশ।
ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় শোকাহত মানুষজন ভিড় করছেন। দুই শিশুর এমন করুণ মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয়রা।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

